Skip to main content

Posts

অভিযুক্ত ধর্ষকদের বেছে-বেছে খুন করতেন বাংলাদেশের সিরিয়াল কিলার ‘হারকিউলিস’

 রাস্তার ধারে পড়ে আছে একটি মৃতদেহ। মাথায় গুলি করে হত্যা করা হয়েছে তাকে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হল, মৃতদেহের গলার সুতো দিয়ে বাঁধা একটি চিরকুট। আর তাতে লেখা, “আমি পিরজপুর ভাণ্ডারিয়ার মাদ্রাসা ছাত্রীর ধর্ষক রাকিব। ধর্ষকের পরিণতি এটাই। ধর্ষকরা সাবধান।” নিচে নাম লেখা, ‘হারকিউলিস’।  কী ভাবছেন? কোনো পাল্প ফিকশনের পাতা থেকে তুলে আনা কোনো কাহিনি এটা? না একদমই তা নয়। এই গল্পের মতো ঘটনাই ঘটেছে বছর দেড়েক আগে। বাংলাদেশে ঝালাকাঠি জেলায় সত্যিই খুঁজে পাওয়া গিয়েছিল এমন একটি দেহ। একটা নয়, দুসপ্তাহের মধ্যে তিনটি এমন মৃতদেহের সন্ধান পেয়েছিল পুলিশ। আর প্রতি ক্ষেত্রেই মৃতব্যক্তি ধর্ষণের দায়ে অভিযুক্ত। ২০১৯ সালে ১৪ জানুয়ারি রাজধানী ঢাকা শহরের এক মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ করে হত্যা করা হয়। ঘটনায় মূল অভিযুক্তদের একজন রাকিব। সে ঢাকার একটি আইন-কলেজের ছাত্র ছিল। কিন্তু ঘটনার পর থেকেই পুলিশ আর তার সন্ধান পায়নি। অন্যজনের নাম সজল। কিন্তু ২২ জানুয়ারি হঠাৎ আর সজলের কোনো হদিশ পাওয়া যায় না। ২৪ জানুয়ারি সকালে সজলের মৃতদেহ পাওয়া যায় রাস্তার ধারে। একইভাবে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে ত...

আত্মহত্যা করার সিদ্ধান্ত নিলেন হিটলার, তৈরি করলেন শেষ ইচ্ছাপত্র, কী লিখেছিলেন!

রূপাঞ্জন গোস্বামী-র লেখা থেকে সংগৃহীত লাস্ট উইল অ্যান্ড পলিটিক্যাল টেস্টামেন্ট-এ সাক্ষী হিসেবে সই করেছিলেন  হিটলারের প্রচার সচিব কুখ্যাত ডক্টর জোসেফ গোয়েবলস  এবং হিটলারের প্রাইভেট সেক্রেটারি কর্নেল মার্টিন বরম্যান। রাশিয়ার হাতে শোচনীয় পরাজয় আসন্ন। ১৯৪৫ সালের জানুয়ারিতে হিটলার ফিরে এলেন তাঁর বার্লিনের জার্মান চ্যান্সেলরের কার্যালয় ‘রিখ চ্যান্সেলরি’তে। দুর্গসদৃশ চ্যান্সেলরির পিছন দিকে অত্যন্ত সুরক্ষিত একটি উদ্যান। উদ্যানটির  ঠিক তলায়, মাটির নীচে অবস্থিত ফুয়েরার-এর (পথপ্রদর্শক) বাঙ্কার। মাটি থেকে আঠাশ ফুট নীচে, দশ ফুট পুরু সিমেন্টের ঢালাই করা দেওয়াল দিয়ে ঘেরা অত্যাধুনিক সুবিধাযুক্ত তিন হাজার স্কোয়ার ফিটের বাঙ্কার। এই বাঙ্কারটিই  আজ দুনিয়া কাঁপানো হিটলারের শেষ আশ্রয়স্থল। রাশিয়ান ফৌজ পোলান্ড হয়ে পূর্ব জার্মানির দরজায় কড়া নাড়ছে। লালফৌজ ও মিত্রবাহিনীর কার্পেট বম্বিং-এ বার্লিন সম্পূর্ণ বিধ্বস্ত। এপ্রিলের শুরুতেই  প্রায় ২৫ লক্ষ রাশিয়ান সেনা বার্লিন ঘিরে ফেলেছিল। দুসপ্তাহ পরে তারা এখন  বার্লিনের প্রাণকেন্দ্রে ঢুকে পড়ছে। হ...

এক ঝলকে দেখে নেওয়া যাক কেন্দ্রের ঘোষণা

এক ঝলকে দেখে নেওয়া যাক কেন্দ্রের ঘোষণা---- করোনা চিকিৎসায় যুক্ত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের প্রত্যেকের জন্য ৫০ লক্ষ টাকার বিমা। ৮০ কোটি গরিবের জন্য প্রধানমন্ত্রী অন্ন যোজনা। যাতে কোনও গরিব অভুক্ত না থাকেন। এই আওতায় আগামী ৩ মাসের জন্য বাড়তি ৫ কেজি করে চাল-আটা ও ১ কেজি করে ডাল। ৮ কোটি ৬৯ লক্ষ কৃষকের জন্য এপ্রিলের শুরুতে ২ হাজার টাকা। ১০০ দিনের কাজে মজুরি ১৮২ টাকা বাড়িয়ে করা হল ২০২ টাকা। এর ফলে উপকৃত হবেন ৫ কোটি শ্রমিক। ৩ কোটি প্রবীণ বিধবা ও বিশেষভাবে সক্ষমদের জন্য অর্থ সাহায্য। এককালীন দু কিস্তিতে দেওয়া হবে ১ হাজার টাকা। মহিলাদের জনধন অ্যাকাউন্টে দেওয়া হবে ৩ মাসের জন্য মাসিক ৫০০ টাকা। উজ্জ্বলা গ্রাহকদের প্রথম ৩ মাসে বিনামূল্যে সিলিন্ডার। মাসিক ১৫ হাজারের কম বেতনভুক্ত কর্মচারিদের পিএফ আগামী ৩ মাস জমা দেবে কেন্দ্র।  ১০০-র কম কর্মচারি আছে, এমন সংস্থার কর্মচারিদের পিএফ দেবে কেন্দ্র। এর ফলে উপকৃত হবেন ৮০ লক্ষ শ্রমিক। নির্মাণকর্মীদের ওয়েলফেয়ার ফান্ডে ৩১ হাজার কোটি টাকা বরাদ্দ।

কোন রং - এর ঔষধ কোন রোগের জন্য তা জেনে নিন

রঙ মানুষের জীবনে দারুন ভাবে প্রভাব ফেলে, এর জন্য মানুষ এই বিষয়টিকে অনেক গুরুত্ব দেয়। আজকের যুগে নানা রঙ আমাদের আশে পাশে বিরাজ করছে, এর থেকে কোন রঙ কার জন্য ভালো বা কার জন্য খারাপ, এই সম্পর্কে অনেকেই আমরা খেয়াল করি না। এই রঙ বাস্তু শাস্ত্রে এক বিশেষ জায়গায় অবস্থান করছে। আমরা অনেকেই জানি, কারো কালো রঙ ভালো লাগে তো কারো আবার অন্য ধরনের রঙ। অনেক নিজের সাধের বাড়ি নিজের ইচ্ছেমতো রঙে সাজায়। এতেই অনেকের অনেক কিছু প্রকাশ পায়। তাই এবার এই রোগ আমুষের রোগ-ব্যাধীতেও একই ভাবে কাজ করে। এই চিকিতসার ওপর রঙের প্রভাব ফোটোমেডিসিন নামে পরিচিত। আমাদের অনেকের আকাশী রঙ ভালো লাগে, আমরা যেটাকে বলে থাকি স্কাই ব্লু। এই রঙ পেটের রোগের সহায়ক। কমলা রঙ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সময় লাগে। লাল রঙ গলার রোগ, সর্দি কাশি, এই সব নিরাময়ে কাজে লাগে। সাদা রঙ আমাদের জীবনে বিশেষ ভূমিকা পালন করে। এই রঙ শান্তির প্রতিক, এই রঙে এক প্রকার শান্তি বিরাজ করে, যা অন্য সব রঙে পাওয়া যায় না। এই সাদা রঙ বেশীরভাগ রোগীর ঘরে ব্যবহার হয়ে থাকে। হলুদ রঙ মানসিক দুর্বলতা, হৃদ জনিত সমস্যা, অম্বল, স্নায়ুর উত্তেজনা সব ...

একদিনের জন্য সান্তাক্লজ বিরাট কোহলি! দুঃস্থ বাচ্চাদের মুখে ফোটালেন হাসি

একদিনের জন্যই না হয় কোনও বাচ্চার মুখে হাসি ফোটানো গেল! তিনি দেশের ক্রিকেট অধিনায়ক। ক্রিকেট মাঠে বড় রান করলেই কি আর তাঁর দায়িত্ব শেষ হয়! মাঠের বাইরেও অধিনায়ক হয়ে ওঠা তাঁর কর্তব্য। বিরাট কোহলি একদিনের জন্য হয়ে উঠলেন সান্তাক্লজ। ছোট ছোট বাচ্চাদের মুখে হাসিv ফোটালেন। বাচ্চারা প্রথমে তাঁকে চিনতেই পারল না। চিনে ফেলার পর কোহলিকে আনন্দে জড়িয়ে ধরল তারা। আর ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফুটিয়ে বিরাট কোহলির আনন্দের শেষ নেই। বড়দিনের আগে সিক্রেট সান্তা অবতারে এলেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের মাঝেই বাচ্চাদের জন্য সময় বের করে নিলেন ভারতীয় অধিনায়ক। কলকাতায় দুঃস্থ বাচ্চাদের হাতে তুলে দিলেন উপহার। সাদা চুল, দাড়ি ও লাল পোশাকের বিরাট কোহলিকে দেখে প্রথমে কেউ চিনতেই পারল না। তার পর দেখতে দেখতে সান্তাক্লজের পোশাক ছেড়ে বেরিয়ে এলেন বিরাট কোহলি। বাচ্চারা তখন ছুটে এসে তাঁকে জড়িয়ে ধরল। বাচ্চাদের মাঝে কোহলিও যেন বাচ্চা হয়ে উঠলেন। হাসি-মজা করে কাটল সময়। উপহার পেয়ে বাচ্চারা বেজায় খুশি। আর উপহার দিতে পের বিরাটও আনন্দিত। কোহলি বললেন, ''এই মুহূর্তগুলো আমার জন্য খুব ...

১২ বছর ধরে জমানো ৩৫ কেজি কয়েন দিয়ে মাকে ফ্রিজ কিনে দিল যুবক

এক, দুই, পাঁচ ও দশ টাকার কয়েন জমানো শুরু হয়েছিল ১২ বছর আগে। ১৭ বছরের যুবক রাম সিং চেয়েছিল, জন্মদিনে মাকে একখানা বড়সড় রেফ্রিজেরেটর উপহার দেবে। যেমন ভাবনা তেমন কাজ। ১২ বছর ধরে সে টাকা জমাচ্ছে। ২০০৭ সাল থেকে আজ পর্যন্ত রাম সিং জমিয়েছে ৩৫ কেজি কয়েন। আর সেই ৩৫ কেজি কয়েন নিয়ে রাম সিং সোজা হাজির হয় রেফ্রেজেরেটর-এর দোকানে। আর সেদিনই রাম সিং খবরের কাগজে বিজ্ঞাপন দেখেন, একটি সংস্থার রেফ্রিজেরটরে ছাড় দেওয়া হচ্ছে। তাই আর দেরি করেনি রাম সিং। সোজা হাজির হয় দোকানে। ১৩ হাজার পাঁচশো টাকা নিয়ে শোরুমে হাজির হন রাম সিং। কিন্তু পুরো টাকাটাই শোরুম মালিককে তিনি দেন কয়েনে। প্রথমে শোরুম মালিক ব্যাপারটা বুঝতে পারেননি। পরে তিনি রাম সিংয়ের সঙ্গে কথা বলে ঘটনাটা জানতে পারেন। ২০০৭ সালে রাম সিংয়ের বয়স ছিল পাঁচ বছর। সেই সময় থেকে মায়ের জন্মদিনে উপহার দেওয়ার জন্য অল্প অল্প করে টাকা জমাতে শুরু করে রাম সিং। এভাবেই প্রায় ১২ বছর ধরে প্রতিদিন অল্প অল্প করে কয়েন জমাতে থাকে সে। ১২ বছর পর মোট কয়েনের ওজন গিয়ে দাঁড়ায় ৩৫ কেজিতে। তার পরেই ফ্রিজ কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলে রাম সিং। মায়ের জন্মদিনেই সমস্ত কয়েন নিয়ে ...

Donate your useful old garments for underprivileged child's

উড়ো চিঠির পক্ষ থেকে একটি মানবিক আবেদন - শীতের সময় আসতে চলেছে, গ্রাম তথা শহরে হতদরিদ্র সাধারণমানুষ বৃদ্ধ, শিশু প্রবল শীতের সম্মুখীন হতে চলেছে আর কিছুদিন পর। সদ্য জন্মানো শিশুরা বাঁচে নিজের ভাগ্যের উপর, অকাল বার্ধক্যে ভুগতে থাকা মানুষগুলি রাত কাটায় আগুন জ্বালিয়ে, শীতের বস্ত্রের অভাবে। তাদের পাশে দাঁড়ানোর স্বপ্ন, তাদের আয়ুকাল আরো একটু বাড়ানোর স্বপ্ন, শুধু এইটুকুই স্বপ্ন আমাদের। আর সেই স্বপ্ন ভাগ করে নেব আপনাদের সাথে।  প্রথম পর্যায়ে আমরা ১০০ টি দরিদ্র, দুস্থ পরিবারকে শীতের বস্ত্র দিতে চাই। এটি আমাদের প্রথম ও ছোট্ট একটি প্রচেষ্টা। এই ছোট ছোট প্রচেষ্টা গুলি একটু একটু করে বিশাল হয়ে যায়, ছোট গাছ যেমন করে সকলের অজান্তে মহীরুহ হয়ে ওঠে। আর এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের সাহায্য ছাড়া কখনোই সম্ভব নয়। আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন আমাদের সাথে এই প্রচেষ্টা সার্থক করতে। আমরা আপনাদের কাছে এইটুকু সহানুভূতি আশা করি। আর যার যতটা সামর্থ্য তারা সেটা দিয়ে আমাদেরকে সাহায্য করবেন আশা করি। এছাড়াও  আপনাদের যা পুরানো বস্ত্র আছে তা দিয়ে আমাদেরকে সাহায্য করুন। আমরা এই কাজটি সফল ক...

বিসিসিআই-এর নয়া প্রেসিডেন্ট হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায় এবার ভারতীয় ক্রিকেটের মসনদে বসতে চলেছেন। গত রবিবার বোর্ডের নাটকীয় মোড়ে বিসিসিআই-এর প্রেসিডেন্ট হতে চলেছেন 'দাদা'। প্রথমে ব্রিজেশ প্য়াটেলের নাম ঠিক হলেও পরে জানা যায় সৌরভই বোর্ডের প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিতে চলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র পুত্র জয় শাহ হতে চলেছেন বোর্ডের নয়া সচিব। অন্যদিকে অরুণ ধুমাল হবেন বিসিসিআইয়ের নয়া কোষাধ্যক্ষ। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ। রবিবার রাতে ইন্ডিয়ানএক্সপ্রেসডটকম-কে এক সূত্র জানিয়েছেন, "গাঙ্গুলি এখন প্রেসিডেন্ট পদে মনোনীত। আগামিকাল এই পদের জন্য় সে মনোনয়ন দেবে। এদিন বোর্ডের বৈঠকে সকল প্রতিনিধিরা মিলিত ভাবে এই  সিদ্ধান্ত নিয়েছে।" ভারতীয় ক্রিকেটে বরাবরই এন শ্রীনিবাসনের একটা একচ্ছত্র আধিপত্য় দেখা গিয়েছে। তিনিই ব্রিজেশের জন্য় লবি করেছিলেন যাতে তাঁকে নয়া প্রেসিডেন্ট হিসাবে দেখা যায়। বোর্ডের উত্তর-পূর্ব ভারতের অ্যাফিলিয়েটেড সংস্থার সিনিয়র আধিকারিক সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, "প্রেসিডেন্ট পদের জন্য় ব্রিজেশের জন্য়...

পেঁয়াজের দাম কষাকষি নিয়ে মহিলাদের মধ্যে সংঘাত আহতো পাঁচ।

পেঁয়াজের মূল্য বিদ্ধির এবং তার দাম কষাকষি নিয়ে হিংসাত্মক সংঘর্ষ রূপ নেয় উত্তর প্রদেশের কালিকাহোরি গ্রামে । কালিকাহোরি গ্রামের নেহা স্থানীয় বাজারে পেঁয়াজ কিনতে গিয়ে দোকানদারের সাথে দরকষাকষির করতে গেলে সেখানে দাঁড়িয়ে থাকা অন্য মহিলার ওকে  ঝগড়া শুরু করেন, আর সেই বিতর্ক হিংসাত্মক সংঘর্ষে পরিণত হয়। সংঘর্ষে আহত পাঁচ মহিলাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে । গত বুধবার মামলা টি  সবার সমনে আসে যখন নেহা পেঁয়াজের দাম নিয়ে এক দোকানদারের  সাথে দর কষাকষি কারছিলেন ঠিক সেই সময়ে তার প্রতিবেশী তাকে অর্থনৈতিক অক্ষমতার জন্য কটাক্ষ করেন এবং দুঃখ প্রকাশ করে দোকানি বলেন, ' নেহা পেঁয়াজ কিনতে পারবেন না, দোকানি যেনো তার সাথে তর্ক বাদ দিয়ে অন্য কাস্টমারের দিকে ধ্যান দে।। এ কথা শুনে নেহা দীপ্তিকে নামক মহিলাকে রাস্তায় চুলের মুঠো ধরে  ফেলে দেয়  এবং পরিবারের অন্যান্য সদস্য দের ডেকে আনেন।  অন্য মহিলারা এই ঝগড়াতে অংশ নেওয়ায়, ঝগড়া  হিংসাত্মক হয়ে ওঠে এবং নেহা ও দিপ্তির পরিবারের তিন তিন  মহিলা আহত হন । বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্ত ...

ভোটার কার্ডের সঙ্গে কী ভাবে লিঙ্ক করবেন আপনার ফোন নম্বর?

ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্তিকরণের পদ্ধতি: ১) ‘ন্যাশনাল ভোটার্স সার্ভিসেস পোর্টাল’-এর ওয়েবসাইটে ‘লগ-ইন’ করতে হবে। ক্লিক করতে হবে  https://www.nvsp.in / -এই লিঙ্কে। ২) লগ-ইন’ করার পর নতুন ব্যবহারকারীরা ‘ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার’- এখানে ক্লিক করুন। ৩) এখানে ‘মোবাইল নম্বর’ এর জায়গায় নিজের বৈধ মোবাইল নম্বরটি এন্টার করুন। ৪) এ বার ‘ক্যাপচা কোড’ দিন। ৫) এ বার 'আই হ্যাভ এপিক নম্বর'-এ ক্লিক করেএপিক নম্বর’টি দিন।  তা না থাকলে, 'আই ডোন্ট হ্যাভ এপিক নম্বর'-এ ক্লিক করুন এবং নিজের নাম, পদবি দিয়ে পরবর্তী নির্দেশ অনুসরণ করুন। ৬)পরবর্তীকালে আপডেটের জন্য একটি পাসওয়র্ড তৈরি করতে হবে। ৭) এরপর রেজিস্টার অপশনে ক্লিক করলেই আপনার মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে ভোটার কার্ডের সঙ্গে। urochithimedia

প্রতি মিনিটে ৬ পয়সা চার্জ শুরু করল জিও

রিলায়েন্স জিও বুধবার ঘোষণা করল, অন্যান্য মোবাইল নেটওয়ার্কগুলিতে কল করা গ্রাহকদের জন্য এক মিনিটে ৬ পয়সা চার্জ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। মুম্বই-ভিত্তিক অপারেটর দাবি করেছে, নতুন ভয়েস চার্জটি চলমান ইন্টারকানেক্ট ইউজেস চার্জ (আইইউসি)-এর হারে হবে, যা টেলিকম সংস্থাগুলির ইন্টার-নেটওয়ার্কিং আউটগোয়িং কলগুলিকে সক্ষম করার জন্য টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই) নির্ধারণ করেছিল। এটি অফ-নেট ভয়েস কল হিসাবে পরিচিত। নতুন পরিবর্তনটি বিশেষত অন্যান্য অপারেটরগুলিতে করা ভয়েস কলগুলির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অর্থাৎ, সমস্ত জিও-টু-জিও কল, ইনকামিং কল এবং জিও-টু- ল্যান্ডলাইন কলগুলির জন্য কোনো অতিরিক্ত চার্জ যোগ করা হবে না। অফ-নেট ভয়েস কল চার্জের জন্য রিলায়েন্স জিও চারটি আইইউসি টপ-আপ ভাউচারের ঘোষণা করেছে। যেগুলির যার মূল্য মূল্য ১০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে। জিও বলেছে, এটি গ্রাহকদের জন্য শুল্ক বৃদ্ধি না করার জন্য আইইউসি টপ-আপ ভাউচারের উপর ভিত্তি করে সমমানের অতিরিক্ত ডেটা এনটাইটেলমেন্ট সরবরাহ করবে। একই সঙ্গে পোস্টপেড জিও গ্রাহকদেরও ভাউচারগুলিতে সরবরাহের পরিমাণের চেয়ে নিখরচায...

খোরমা খেজুরের খাওয়ার গুণ ও উপকার

খোরমা খেজুর ইরান,ইরাক সৌদি আরব এবং পাকিস্তানে হয়ে থাকে। খোরমা খেজুর পষ্টিকর ও যৌনশক্তি বর্দ্ধক। খোরমা খেজুরে রয়েছে প্রচুর ক্যালোরি ও  খাদ্যগুণ যেমন - ভিটামিন-বি,-সি, আয়রন এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন-কে। ★★★ খেজুর সেবনে যৌবন বা তারুণ্য ধরে রাখে এবং যৌন উত্তেজনা বৃদ্ধি ও ঘনত্ব বাড়ায়। ইউনানি শাস্ত্রে অধিকাংশ শক্তিবর্ধক হালুয়া তৈরিতে খোরমা খেজুরের ব্যবহার অনস্বীকার্য। ★★★ খেজুর হৃদপিণ্ডকে সুস্থ্য সবল রাখে এবং রক্তচাপের জন্য খুবই উপকারী। খেজুরে থাকা উচ্চ মাত্রার ভিটামিন-বি’ নার্ভকে শান্ত করে রক্তচাপ কমাতে সহায়তা করে৷ এটি ভালো ঘুম হতে সহায়তা করে৷ ★★★ খেজুর শারীরিক শক্তি যোগাতে বিশেষ ভূমিকা রাখে। শুকনো খেজুরের শতকরা ৮০ ভাগই চিনি যা সরাসরি রক্তে চলে যায়, তাই শুকনো খেজুরকে মরুভূমির গ্লুকোজ বলা হয়ে থাকে৷ ★★★ খেজুরে আছে অ্যামিনো অ্যাসিড ও ট্রিপটোফেন, যেটি সিরোটোনিন হরমোন তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ যা মনে আনন্দের অনুভূতি ছড়িয়ে দিয়ে মনকে সতেজ রাখে। ★★★ খেজুর রুচি বাড়াতে খেজুরের কোন তুলনা হয় না। অনেক শিশুরা তেমন একটা...

নতুন অস্ত্র বিকাশের জন্য সংস্থা গঠনের অনুমোদন মোদী সরকারের

• ⚡ মহাকাশ যুদ্ধের হুমকি,  👉নতুন অস্ত্র বিকাশের জন্য সংস্থা গঠনের অনুমোদন  মোদী সরকারের * মার্কিন যুক্তরাষ্ট্রের পর এখন মহাকাশ যুদ্ধের কথা মাথায় রেখে নিজের প্রতিরক্ষা বিষয় আরও জোরদার করতে শুরু করেছে ভারত । মহাকাশে যুদ্ধের জেরে সশস্ত্র বাহিনীর শক্তি বাড়াতে নতুন সংস্থা তৈরির অনুমোদন দিয়েছে মোদী সরকার । সংস্থাটির নাম ডিফেন্স স্পেস রিসার্চ এজেন্সি, যার কাজ হবে উচ্চ ক্ষমতাসম্পন্ন আধুনিক প্রযুক্তির অস্ত্র ডিজাইন করা । ' মন্ত্রলয় সূত্র অনুসারে  ভারত মহাকাশ যুদ্ধের হুমকির উপর গুরুত্ব দিয়ে এই পদক্ষেপ নিয়েছে , যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই 2020-এর মাধ্যে মহাকাশ সেনাদল তৈরির কথা ঘোষণা করেছে । আমেরিকার এই সিদ্ধান্তে চীনের টেনশন বেড়ে গেছে । এমনও হতে পারে চিন ও এই একই দিশাতে কাজ করছে।  যা উল্লেখযোগ্য তা হলো, যুক্তরাষ্ট্র চ্যালেঞ্জ হিসেবে রাশিয়া ও চীনের নাম নিয়েছিল । আরও পড়ুন- রেশনে নয়া নিয়ম মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সরকারের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা উচ্চ স্তরে গৃহীত হয়েছে এবং সংস্থার এক যুগ্ম স্তরের বিজ্ঞানীর অধীনে...

হঠাৎ গ্রেফতার হলে কী করবেন ?

হঠাৎ গ্রেফতার হলে কী করবেন ? কিছু আইনি পরামর্শ, জেনে রাখুন 1. বিনা ওয়ারেন্ট অথবা 41crpc নোটিশ না দিয়ে পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারে না। 2. গ্রেফতারের সময় আপনাকে গ্রেফতারের কারণ, গ্রেফতারকারী অফিসারের নাম, গ্রেফতারের সময় ও স্থান সম্পর্কিত একটি মেমো পুলিশ আপনাকে বা আপনার বাড়ির লোককে দিতে বাধ্য। এই জিনিসটি অবশ্যই চেয়ে নেবেন। মামলার ক্ষেত্রে এটির গুরুত্ব অপরিসীম। 3. গ্রেফতার করার 24 ঘন্টার মধ্যে পুলিশ আপনাকে ম্যাজিষ্ট্রেটের সামনে হাজির করতে বাধ্য এবং ম্যাজিষ্ট্রেটের অনুমতি ছাড়া আর একদিনও আপনাকে অতিরিক্ত আটকে রাখতে পারে না। কোর্ট ছুটি থাকলে সেক্ষেত্রে ম্যাজিষ্ট্রেটের বাড়িতে আপনাকে হাজির করাতে হবে। 4. মহিলা পুলিশ ছাড়া কোনওভাবেই কোনও মহিলাকে গ্রেফতার বা তল্লাশী চালানো যায় না। 5. আইন অনুযায়ী পুলিশ লক আপে আপনাকে কোনওপ্রকার শারীরিক বা মানসিক অত্যাচার করতে পারে না। এমনকি চড় মারতেও পারে না। এবার জেনে নিন কীভাবে পুলিশ আপনাকে হয়রানি করতে পারে ও এক্ষেত্রে কী করবেন- 1. সাধারণ ভাবে সরকারবিরোধী, শাসক দল বিরোধী কোনও পোষ্টের জন্য পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে না। কারণ বাক স্বাধীনতা...

icc world cup রোহিত শর্মার ১৫টি বড় রেকর্ড

আইসিসি বিশ্বকাপ, ইন্ডিয়া বনাম এসএ: রোহিত শর্মা বিশ্বকাপের প্রথম ম্যাচে ১৫টি বড় রেকর্ড গড়েছেন, দেখুন তালিকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আইসিসি বিশ্বকাপের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মা নাটকীয় ইনিংস খেলে দলকে জয় পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অস্ত্রের ভূমিকা পালন করেন । ভারতীয় দল টসে জিতে প্রথমে বোলিং করলে 50 ওভারে ৯ 227 স্কোর করে দক্ষিণ আফ্রিকা । এরপর 47.3 ওভারে চার উইকেট হারিয়ে টার্গেট অর্জিত হয় । এই ম্যাচে ওপেনার রোহিত শর্মা ১৩টি চার ও দুটি ছক্কায় 144 বল করে 122 রান করেছেন । টার্গেটটা তাড়া করে ভারতীয় দল দুর্বল শুরু করে, আর শিখর ধবনের উইকেট হারিয়ে ১৩ রানে অলআউট হয়ে যায় কোহলি 54 স্কোর করে । তখন রোহিত শর্মা চমৎকার এক ইনিংস খেলে এবং গ্রেটার ইনিংসের সময় তাঁর নামে বেশ কিছু রেকর্ড ছিল । ১. এটি ছিল রোহিত শর্মার ওয়ানডে ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি ।  তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ২২টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে সর্বোচ্চ ওয়ানডে শতরান করে তৃতীয় ভারতীয়  ব্যাটসম্যান হন ।  এর আগে বিরাট কোহলি (41) ও সচিন তেন্ডুলকর (49) । শতরানের রেকর্ড আছে। ২. রোহিত শর্মা অ...

সিঁদুর পরার কারন ও গুরুত্ব

বর্তমান মেয়েদের ১টা কমন প্রশ্নঃ  শাঁখা সিঁদুর পরতে হবে কেন?  প্রথমেই বলে নেই এটা আপনাকে যে পরতেই হবে আর না পরলে যে আপনি নরকবাসী হবেন তেমন কোন ধর্মীয় বিধান আমার মতে জানা নেই। তবে কেন শাঁখা সিঁদুর আমাদের হিন্দু বিবাহিত নারীরা পরে আসছে ?? ১/আধ্যাত্মিক কারণ : শাঁখার সাদা রং- সত্ত্ব, সিঁদুরের লাল রং – রজঃ এবং লোহার কাল রং- তম গুণের প্রতীক। সংসারী লোকেরা তিনটি গুণের অধীন হয়ে সংসারধর্ম পালন করে।  ২/ সামাজিক কারণ : তিনটি জিনিস পরিধান করলে প্রথম দৃষ্টিতেই জানিয়ে দেয় ঐ রমণী একজন পুরুষের অভিভাবকত্বে আছেন। সে কারণেই অন্য পুরুষের লোভাতুর, লোলুপ দৃষ্টি প্রতিহত হয়। স্বামীর মঙ্গল চিহ্ন তো অবশ্যই।  ৩/ বৈজ্ঞানিক কারণ : রক্তের ৩টি উপাদান শাঁখায় ক্যালসিয়াম, সিঁদুরে মার্কারি বা পারদ এবং লোহায় আয়রণ আছে। রক্তের ৩টি উপাদান মায়েদের মাসিক রজঃস্রাবের সাথে বের হয়ে যায়। তিনটি জিনিস নিয়মিত পরিধানে রক্তের সে ঘাটতি পূরণে সহায়তা করে।  আর্য ঋষিগণ সনাতন ধর্মের প্রতিটি আচার অনুষ্ঠানেই বৈজ্ঞানিক প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়ে আচার বা অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। লক্ষ...

নির্ভরতার আরেক নাম প্রতাপচন্দ্র সারেঙ্গি

সাংসারিক জীবনে কোনওকালেই মোহ ছিল না তাঁর সন্ন্যাসী হওয়ার ইচ্ছা নিয়ে তিনি এসেছিলেন বেলুড় মঠে৷ কিন্তু মোদির মতোই তাঁকেও ফিরিয়ে দিয়েছিলেন বেলুড়ের মহারাজরা৷  ফলে আবারও স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছিলেন তিনি৷ কিন্তু তাও সংসার করেননি৷ মায়ের মৃত্যুর পর থেকে একজন সন্ন্যাসীর মতোই কুড়ে ঘরে দিন কাটাচ্ছ ছাপোষা প্রতাপচন্দ্র সারেঙ্গিকেই নিজ মন্ত্রিসভায় ঠাঁই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রতিমন্ত্রী করলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক এবং পশু, গোপালন ও মৎস্য মন্ত্রকের  অন্যান্য রাজনীতিকদের থেকে অনেকটাই আলাদা তাঁর জীবনযাত্রা৷ সম্পত্তি বলতে রয়েছে একটি কুড়ে ঘর ও একটি সাইকেল৷ আর নিজের লোক বলতে রয়েছে এলাকার ছোট বাচ্চারা৷  ২০০৯-তে বিজেপির তরফে তিনি প্রার্থী ঘোষিত হলেও, নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে লড়েন তিনি৷ কারণ, দলের টিকিট নিয়ে বাসে করে বাড়ি ফেরার পথে, সেই টিকিট হারিয়ে ফেলেন প্রতাপচন্দ্র সারেঙ্গি৷ সূত্রের খবর, এই অত্যন্ত সাদামাটা স্বভাবের জন্যই সকলের বিশ্বাস ও নির্ভরতার আরেক নাম হয়ে ওঠেন প্রতাপচন্দ্র সারেঙ্গি৷ গত লোকসভা নির্বাচনেও বালাসোর থেকেই বিজেপির প্র...

ক্রিকেটে নতুন নিয়ম 'লাল কার্ড'

ক্রিকেটে 'লাল কার্ড'। শুনতে অবাক লাগলেও এবার বিশ্বকাপে এমনই হবে। মাঠে অশালীন আচরণ রুখতে আইসিসি বদ্ধপরিকর। আর তাই এবার বিশ্বকাপে আম্পায়ারদের পকেটে থাকবে লাল কার্ড। কোনও ক্রিকেটারকে মাঠ থেকে বের করে দেওয়া এবং বিপক্ষকে পাঁচ রান বোনাস দেয়ার আইন চালুর পর এই প্রথম ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। ফলে এবার একগুচ্ছ নতুন নিয়মের সঙ্গে পরিচিত হতে হবে দর্শকদের। লেভেল ওয়ান: অকারণে আম্পায়ারের সামনে অতিরিক্ত আপিলের ভঙ্গি দেখানো। অথবা আম্পায়ারের চূড়ান্ত সিদ্ধান্ত মেনে না নেওয়া। প্রথমবার সতর্ক করতে পারেন আম্পায়ার। কিন্তু দ্বিতীয়বার হলে শাস্তি হিসেবে বিপক্ষকে পাঁচ রান বোনাস দেওয়া হবে। লেভেল টু: কোনও খেলোয়াড়ের দিকে ইচ্ছাকৃতভাবে বল থ্রো করা। অথবা ইচ্ছে করে কোনও ক্রিকেটারকে ধাক্কা দেওয়া বা দৌড়নোর সময় বাধা সৃষ্টি করা। শাস্তি হতে পারে একই। বিপক্ষ দল পাবে পাঁচ রান। লেভেল থ্রি: আম্পায়ারকে ভয় দেখানো। অন্য কোনও ক্রিকেটার, কর্তা বা দর্শককে আক্রমণের হুমকি দেওয়া। শাস্তি হিসাবে বিপক্ষ দল পাঁচটি পেনাল্টি রান পেতে পারে। অথবা দোষী খেলোয়াড়কে নির্দিষ্ট সংখ্যক ওভারের জন্য মাঠ থেকে বে...

গীতাঞ্জলির পান্ডুলিপি হারিয়ে ফেলেছিলেন রবীন্দ্রনাথ

নোবেল পাওয়ার একবছর আগে  রবীন্দ্রনাথ ঠাকুর ইংল্যান্ড ভ্রমণ কালে গীতাঞ্জলির পাণ্ডুলিপি লন্ডন টিউব রেলে (মেট্রোরেলে) হারিয়ে ফেলেছিলেন। অবনীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু উইলিয়াম রথেনস্টাইন ১৯১০-১৯১১ সালে জোড়াসাঁকো তে আসেন। পরবর্তী কালে রবি ঠাকুরের সঙ্গে রথেন্সটাইনের যোগাযোগ বাড়লে , রথেন্সটাইন বার বার বিশ্বকবির কাছে  বিভিন্ন গল্পের , কবিতার ইংরেজি পাণ্ডুলিপি চেয়ে পাঠান এবং অনেক বার কবি কে লন্ডনে আসতে অনুরোধ করেন। ১৯১২ সালের মে মাসে রবি ঠাকুর ইংল্যান্ড যাওয়ার জন্য মন স্থির করেন । ১৫ই জুন ১৯১২ সালে বিশ্বকবি লন্ডন যাওয়ার উদ্দেশ্যে ডোভার থেকে ট্রেনে চড়েন, সঙ্গে ছিলেন পুত্র রথীন্দ্রনাথ , পুত্র-বধূ প্রতিমা ও বন্ধু তথা ত্রিপুরা রাজপরিবারের সদস্য সৌমেন্দ্রদেব বর্মন । ১৬ই জুন বিশ্বকবি  খেয়াল করেন গীতাঞ্জলির পাণ্ডুলিপি যে সুটকেসে নিয়ে এসেছিলেন সেটি নিখোঁজ । অনেক খোঁজ-খুজির পর সুটকেস না পাওয়া যাওয়ায় কবি পুত্র রথীন্দ্রনাথ যখন পুলিশে যাওয়ার জন্য প্রস্তুত হন তখন রবি ঠাকুর তাঁকে লন্ডন টিউব রেলের নিখোঁজ সামগ্রীর অফিসে যেয়ে একবার ভাগ্য পরীক্ষার কথা বলেন। রথীন্দ্রনাথ লন্ডন টিউব...

মাত্র ৯০ মিনিটে নিউ ইয়র্ক থেকে লন্ডন পর্যন্ত পাড়ি দেবে জেট বিমান ।

মাত্র 90 মিনিটে নিউ ইয়র্ক থেকে লন্ডন পর্যন্ত পাড়ি দেবে হেরামিয়াস হাইপারসনিক জেট বিমান । এক মার্কিন স্টার্টআপ কোম্পানি এমন একটি বিমান তৈরির প্রস্তুতি নিয়েছেন, যার গতি হবে শব্দের  গতির চেয়ে পাঁচ গুণ বেশি । এই পরিক্ষা সফল হলে  নিউইয়র্ক ও লন্ডনে যেতে সময় লাগবে মাত্র 90 মিনিট । আটলান্টার এরোস্পেস কোম্পানি  হার্মিনস কর্পোরেশন জানিয়েছে, কোম্পানির  প্রতিষ্ঠানিক প্রতিষ্ঠাতা ও বেসরকারি বিনিয়োগকারীদের কাছ থেকে এই পোজেক্টে প্রয়োজনিও অর্থের অনুমতি পাওয়া গিয়েছে   । ধ্বনির গতির চেয়ে পাঁচ গুণ দ্রুত হবে এমন একটি উড়োজাহাজ প্রস্তুত করতে চলেছে উক্ত  প্রতিষ্ঠানটি । কোম্পানি এই প্রকল্পে সফল হলে তা বাণিজ্যিক এবং আন্তরীন-বিমান উড্ডয়ন বিপ্লব ঘটাবে । বর্তমানে নিউ ইয়র্ক থেকে লন্ডন যেতে সাত ঘণ্টারও বেশি সময় লাগে । হার্মিয়াসের সহপ্রতিষ্ঠাতা এবং সিইও এজে পিপলকা কোম্পানির ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেন, "আমরা বিশ্বব্যাপী পরিবহন কাঠামোর ওপর বৈপ্লব পরিবর্তন আনতে যাত্রা শুরু করেছি ।