Skip to main content

বিসিসিআই-এর নয়া প্রেসিডেন্ট হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায় এবার ভারতীয় ক্রিকেটের মসনদে বসতে চলেছেন। গত রবিবার বোর্ডের নাটকীয় মোড়ে বিসিসিআই-এর প্রেসিডেন্ট হতে চলেছেন 'দাদা'। প্রথমে ব্রিজেশ প্য়াটেলের নাম ঠিক হলেও পরে জানা যায় সৌরভই বোর্ডের প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিতে চলেছেন।



কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র পুত্র জয় শাহ হতে চলেছেন বোর্ডের নয়া সচিব। অন্যদিকে অরুণ ধুমাল হবেন বিসিসিআইয়ের নয়া কোষাধ্যক্ষ। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ। রবিবার রাতে ইন্ডিয়ানএক্সপ্রেসডটকম-কে এক সূত্র জানিয়েছেন, "গাঙ্গুলি এখন প্রেসিডেন্ট পদে মনোনীত। আগামিকাল এই পদের জন্য় সে মনোনয়ন দেবে। এদিন বোর্ডের বৈঠকে সকল প্রতিনিধিরা মিলিত ভাবে এই  সিদ্ধান্ত নিয়েছে।"

ভারতীয় ক্রিকেটে বরাবরই এন শ্রীনিবাসনের একটা একচ্ছত্র আধিপত্য় দেখা গিয়েছে। তিনিই ব্রিজেশের জন্য় লবি করেছিলেন যাতে তাঁকে নয়া প্রেসিডেন্ট হিসাবে দেখা যায়। বোর্ডের উত্তর-পূর্ব ভারতের অ্যাফিলিয়েটেড সংস্থার সিনিয়র আধিকারিক সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, "প্রেসিডেন্ট পদের জন্য় ব্রিজেশের জন্য়ই লবি করেছিলেন শ্রীনিবাসন। যদিও ব্রিজেশের বিরুদ্ধে প্রবল আওয়াজ ওঠে। আমরা খুশি যে, সৌরভ আমাদের নতুন বোর্ড প্রেসিডেন্ট।" প্য়াটেল সেক্ষেত্রে আইপিএল চেয়ারম্য়ান হতে পারেন বলেই খবর।
বিরাট কোহলিদের নতুন বোর্ড গঠন নিয়ে গত শনিবার থেকেই শুরু হয়েছে নয়া 'কিস্সা'। যা প্রায় রুদ্ধশ্বাস থ্রিলারে পরিণত হয়েছে। সোমবার অর্থাৎ আজই বোর্ডের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সব ঠিক থাকলে সৌরভই যে সিংহাসনে বসতে চলেছেন তা প্রায় বলে দেওয়া যায় এখনই।

Comments

Popular posts from this blog

রাশিফল অনুযায়ী দেখে নিন আপনার ভাগ্য

আজকের রাশিফল মেষ:- রাজনৈতিক নেতাদের ব্যাপারে সতর্ক থাকুন বৃষ:- মামলায় জড়িত হওয়ার সম্ভাবনা মিথুন:- বুদ্ধি ভ্রম কর্কট:- বিষন্নতা ভাব সিংহ- আর্থিক কষ্ট কন্যা:- অপত্য স্নেহ তুলা:- ব্যবসায় মন্দা বৃশ্চিক:- সংঘর্ষে ক্ষতি ধনু:- অবৈধ কার্যকলাপ মকর:- পরিতাপ কুম্ভ:- অর্থ প্রাপ্তি মীন:- সৎ সঙ্গে আনন্দ লাভ ০৩ /০৬/২০১৯ ©উড়োচিঠি

সৌভাগ্য আনতে কি কি করবেন?

ভাগ্য ফেরাতে হলে মেনে চলুন এই নিয়ম গুলি সঠিক ব্যালেন্স বজায় রাখুন : বাড়ির প্রতিটা ঘরে সব সময় পাঁচটা এলিমেন্ট রাখতে হবে সেগুলাে হলাে , কাঠ , মাটি , ধাতু , আগুন এবং জল । এর ফলে আপনার জীবন ও পরিবেশের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে । উদাহরণ স্বরূপ আপনি একটা কাঠের বাটিতে পাথর ভরে একটা মােমবাতি এবং ফুল সমেত ফুলদানির পাশে রাখতে পারেন । বা এই এলিমেন্টের প্রতীকী রং ও ব্যবহার করতে পারেন । জল – কালাে কাঠ – সবুজ আগুন - লাল মাটি – হলুদ , খয়েরি ধাতু - সাদা ।  ঘর অপরিছন্ন করে রাখবেন না : ফেং শ্যই অনুযায়ী অপরিছন্ন ঘর অপরিছন্ন মনের পরিচয় দেয় । ঘরের চারিদিকে জিনিস পত্র ছড়িয়ে রাখলে সেই জায়গার সব এনার্জি এই জিনিসগুলাে গ্রাস করে নেয় । আপনি হয়তাে ভাবতে পারেন জিনিসপত্র সব আলমারির আড়ালে লুকিয়ে রাখলে পরিস্থিতি বদলাবে । তা কিন্তু নয় । সব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে গুছিয়ে রাখলে তবেই বাড়িতে ‘ পজিটিভ এনার্জি আসবে । বাড়ির সদর দরজা খােলা রাখুন : মানা হয় বাড়ির সামনের দরজা দিয়ে ‘ পজিটিভ এনার্জি ‘ বাড়িতে ঢােকে । অন্যদিকে এই দরজা যদি বন্ধ থাকে সব সময় এই এনা...

মাত্র ৯০ মিনিটে নিউ ইয়র্ক থেকে লন্ডন পর্যন্ত পাড়ি দেবে জেট বিমান ।

মাত্র 90 মিনিটে নিউ ইয়র্ক থেকে লন্ডন পর্যন্ত পাড়ি দেবে হেরামিয়াস হাইপারসনিক জেট বিমান । এক মার্কিন স্টার্টআপ কোম্পানি এমন একটি বিমান তৈরির প্রস্তুতি নিয়েছেন, যার গতি হবে শব্দের  গতির চেয়ে পাঁচ গুণ বেশি । এই পরিক্ষা সফল হলে  নিউইয়র্ক ও লন্ডনে যেতে সময় লাগবে মাত্র 90 মিনিট । আটলান্টার এরোস্পেস কোম্পানি  হার্মিনস কর্পোরেশন জানিয়েছে, কোম্পানির  প্রতিষ্ঠানিক প্রতিষ্ঠাতা ও বেসরকারি বিনিয়োগকারীদের কাছ থেকে এই পোজেক্টে প্রয়োজনিও অর্থের অনুমতি পাওয়া গিয়েছে   । ধ্বনির গতির চেয়ে পাঁচ গুণ দ্রুত হবে এমন একটি উড়োজাহাজ প্রস্তুত করতে চলেছে উক্ত  প্রতিষ্ঠানটি । কোম্পানি এই প্রকল্পে সফল হলে তা বাণিজ্যিক এবং আন্তরীন-বিমান উড্ডয়ন বিপ্লব ঘটাবে । বর্তমানে নিউ ইয়র্ক থেকে লন্ডন যেতে সাত ঘণ্টারও বেশি সময় লাগে । হার্মিয়াসের সহপ্রতিষ্ঠাতা এবং সিইও এজে পিপলকা কোম্পানির ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেন, "আমরা বিশ্বব্যাপী পরিবহন কাঠামোর ওপর বৈপ্লব পরিবর্তন আনতে যাত্রা শুরু করেছি ।